আন্তর্জাতিক

ইরানের ওপর হামলা করবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২রা মার্চ ২০২৬ ১০:৩৭:২২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের সংসদে দেওয়া এক বক্তব্যে স্টারমার বলেন, প্রাথমিক হামলায় যুক্তরাজ্যের অংশ না নেওয়ার সিদ্ধান্তে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিমত পোষণ করেছেন।

তবে ব্রিটেনের জাতীয় স্বার্থ রক্ষায় যা সঠিক, সেই সিদ্ধান্ত নেওয়াই তার প্রধান দায়িত্ব এবং তিনি তার এই অবস্থানে অনড় রয়েছেন।

 

তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এ কথাও স্বীকার করেছেন যে, এই হামলার জেরে ইরানের ভয়াবহ প্রতিক্রিয়া যুক্তরাজ্য এবং তাদের মিত্রদের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।

 

এছাড়া সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটির ব্যবহার নিয়েও তিনি পরিস্থিতি পরিষ্কার করেছেন। স্টারমার জানান, সুনির্দিষ্ট এবং সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে সাইপ্রাসের ঘাঁটিগুলো ব্যবহারের মার্কিন অনুরোধে তারা সম্মতি দিয়েছেন। তবে তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন, এই ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো মার্কিন কোনো বোমারু বিমান হামলার কাজে ব্যবহার করছে না।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন