আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশে মৃতের সংখ্যা বেড়ে ৮

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জেরুজালেম থেকে ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত মধ্য ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন।

ইসরায়েলের জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা মেগেন ডেভিড অ্যাডম এই তথ্য নিশ্চিত করেছে।

 

মেগেন ডেভিড অ্যাডমের মুখপাত্র জ্যাকি হেলার একটি টেলিভিশন বিবৃতিতে জানিয়েছেন, বেইত শেমেশ শহরে সরাসরি আঘাত হানার ফলে ওই ৮ জন নিহত হয়েছেন।

 

এই ঘটনার পর মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আক্রান্ত স্থানে তল্লাশি ও উদ্ধারকারী বাহিনী কাজ করছে। এর পাশাপাশি চিকিৎসা দল এবং হতাহতদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য একটি হেলিকপ্টারও সেখানে মোতায়েন করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন