ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এক বিশেষ বার্তায় জানানো হয়েছে, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে একটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা করছে।
উল্লেখ্য, এই চূড়ান্ত সতর্কবার্তা দেওয়ার প্রায় দুই ঘণ্টা আগেও একবার একই ধরনের বার্তা জারি করা হয়েছিল। তবে এর কিছুক্ষণ পর আশঙ্কা কেটে গেছে বলে জানানো হলেও কী কারণে সেই সতর্কতা দেওয়া হয়েছিল বা হামলার প্রকৃতি কী ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মার্কিন-ইরান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আজই প্রথম আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এমন জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করা হলো। পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর