কিছুক্ষণ আগেই ইসরায়েলে সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে। তবে জানা গেছে, এটি মধ্য ইসরায়েলের একটি উন্মুক্ত স্থানে আছড়ে পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী আঘাত হানার কিছুক্ষণ আগেই এটি শনাক্ত করে এবং সতর্কবার্তা জারি করে। এর পরপরই তেল আবিব এলাকা এবং অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে সাইরেন বেজে ওঠে। সোমবার সন্ধ্যা থেকে শুরু হয়ে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা দীর্ঘ রাতের টানা ক্ষেপণাস্ত্র হামলার পরই সর্বশেষ এই হামলার ঘটনাটি ঘটল।
হামলাগুলোর মূল লক্ষ্যবস্তু ছিল মূলত ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। জেরুজালেম, হাইফা, তেল আবিব এবং পশ্চিম গ্যালিলির আশেপাশের এলাকাগুলোতেও সতর্ক সংকেত বাজানো হয়।
জানা গেছে, নিক্ষেপ করা এসব ক্ষেপণাস্ত্রের অন্তত একটিতে ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা ছিল, যা পড়ার সময় একাধিক ছোট বোমায় ছড়িয়ে পড়ে। বন্দরনগরী হাইফার আশেপাশে এর কারণে বেশ কিছু ক্ষয়ক্ষতির খবরও রেকর্ড করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা
কেএলডি