আন্তর্জাতিক

ইরানের ড্রোন হামলায় আরব আমিরাতে ৩ ভারতীয় আহত

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংযুক্ত আরব আমিরাতের ফুজিরা শহরের একটি পেট্রোলিয়াম শিল্প কেন্দ্রে ড্রোন হামলায় তিন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। ফুজিরা মিডিয়া অফিসের বরাত দিয়ে সোমবার (৪ মে) এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই হামলার পেছনে ইরান জড়িত বলে প্রাথমিকভাবে অভিযোগ তোলা হয়েছে।

ফুজিরা মিডিয়া অফিসের পক্ষ থেকে জানানো হয় যে, শিল্প এলাকায় অতর্কিত এই ড্রোন হামলায় ভারতের তিন নাগরিক সরাসরি আঘাতপ্রাপ্ত হন। হামলার পরপরই তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, তাদের আঘাতের মাত্রা মাঝারি ধরনের এবং বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


তেল সমৃদ্ধ এই শিল্প এলাকায় হামলার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফুজিরা কর্তৃপক্ষ সরাসরি এই হামলার জন্য ইরানকে দায়ী করলেও, ইরানের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন