সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ফুজাইরা মিডিয়া অফিস জানিয়েছে, ইরান থেকে পরিচালিত এই ড্রোন হামলার পর আমিরাতের ওই পেট্রোলিয়াম শিল্প এলাকায় ‘বড় ধরনের আগুন’ লেগেছে।
এই ঘটনার কিছুক্ষণ আগেই সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে, ইরান থেকে তাদের লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা সম্ভব হলেও একটি সমুদ্রে গিয়ে পড়েছে।
তবে ড্রোন হামলা বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই অভিযোগের বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর