আন্তর্জাতিক

ইরানের দাবি না মানলে চরম মূল্য চোকাতে হবে ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের অধিকারের প্রতি সম্মান না দেখালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও বড় পরাজয়ের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির মতে, ইরানের বিরুদ্ধে একটি অপ্ররোচিত যুদ্ধের চোরাবালিতে আটকে গেছেন ট্রাম্প; তাই এখন ইরানি জাতির দাবি মেনে নেওয়া এবং তাদের অধিকারের প্রতি সম্মান জানানো ছাড়া তার আর কোনো বিকল্প নেই।

শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এই যুদ্ধ থেকে বের হওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে কেবল একটি পথই খোলা আছে আর তা হলো সামরিক ও কূটনৈতিক উভয় ক্ষেত্রেই ইরানি জাতির বৈধ অধিকার মেনে নেওয়া।

 

তিনি আরও বলেন, ইরানিদের যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করা হলে ট্রাম্প ও তেল আবিবকে চরম মূল্য চোকাতে হবে এবং এর পরিণতি হিসেবে তাদের আরও পরাজয় বরণ করতে হবে। তালায়ি-নিক বলেন, মার্কিন জাতীয় স্বার্থের প্রতি ট্রাম্পের উদাসীনতা, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর প্রতি তার আনুগত্য এবং অহংকারী আচরণ যুক্তরাষ্ট্রকে যুদ্ধের চোরাবালিতে আরও গভীরে ডুবিয়ে দেবে।

 

সূত্র: প্রেস টিভি

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন