আন্তর্জাতিক

ইরানের দাবি মানা ছাড়া ট্রাম্পের কোনো বিকল্প নেই

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক। তিনি জানিয়েছেন, একটি রাষ্ট্র হিসেবে ইরানের 'অধিকার' মেনে নিতে ওয়াশিংটন ব্যর্থ হলে ট্রাম্পকে আরও বেশি 'পরাজয়ের' সম্মুখীন হতে হবে।

ইরানের বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজা তালাই-নিক বলেন, যুদ্ধক্ষেত্র এবং কূটনীতি উভয় ক্ষেত্রেই মার্কিন-জায়নবাদী শত্রুদের জন্য চাপিয়ে দেওয়া এই তৃতীয় যুদ্ধ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো ইরানের জনগণের দাবিগুলো নিশ্চিত করা।

 

তিনি আরও বলেন, ইরানের প্রস্তাব মেনে নেওয়ার পাশাপাশি, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে মার্কিন জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যে অতিরিক্ত ক্ষতি ও ব্যয় হবে, তা এড়ানোর বিষয়েও ট্রাম্পকে সতর্ক থাকতে হবে।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন