আন্তর্জাতিক

ইরানের দুই রাডার কেন্দ্রে হামলা চালিয়ে ৪টি ড্রোন ধ্বংস করার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের দুটি রাডার কেন্দ্রে হামলা চালিয়ে কমপক্ষে ৪টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ কথা জানিয়েছে। বিবিসি শনিবার (৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, কেশম দ্বীপ এবং গোরুকে উপকূলে নজরদারি রাডার কেন্দ্রে হামলা করে চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ইরান হরমুজ প্রণালিতে মার্কিন নেভির নৌযান লক্ষ্য করে ড্রোনগুলো ছুঁড়েছিল। আত্মরক্ষার স্বার্থে এই ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে। দক্ষিণে হরমুজগানে সিরিক বন্দরেও হামলা করেছে যুক্তরাষ্ট্র। সেখানে একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

 

এই ঘটনা নিয়ে ইরান প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েকদিন পর এই ঘটনাটি ঘটল, যা দুই দেশের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছিল।

 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় একজন নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছেন।

ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কোর (আইআরজিসি) বিমানবন্দর হামলার দায় অস্বীকার করে দাবি করেছে, একটি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধকের ত্রুটির কারণে এই ক্ষতি হয়েছে। সূত্র: বিবিসি

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন