আন্তর্জাতিক

ইরানের দুর্ভেদ্য নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলার শিকার হয়েছে ইরানের দুর্ভেদ্য নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র। আজ সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-এর ৩৫ সদস্যবিশিষ্ট বোর্ড অব গভর্নরস-এর এক বৈঠক চলাকালে জাতিসংঘের পরমাণুবিষয়ক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন।

তিনি অভিযোগ করেন, গতকাল (১ মার্চ) আবারও ইরানের সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। এ সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কোন পারমাণবিক কেন্দ্রে এই হামলা হয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হলে, জবাবে নাজাফি 'নাতাঞ্জ' কেন্দ্রের নাম উল্লেখ করেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন