আন্তর্জাতিক

ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে কথা বলতে রাজী ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলতে চায়। তিনিও এতে রাজী হয়েছেন।

আল জাজিরা'র এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, দ্য আটলান্টিক ম্যাগাজিনে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘তারা (ইরানের নতুন নেতৃত্ব) কথা বলতে চায় এবং আমি কথা বলতে রাজী হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।’ ট্রাম্প আরও বলেন, ‘তাদের এটি আরও আগেই করা উচিত ছিল। যে বিষয়গুলো খুবই বাস্তবসম্মত এবং করা সহজ ছিল, তা তাদের আরও আগেই করা উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।’

 

ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে কখন কথা হবে, সে বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য করেননি।

 

ডিবি/কেএলডি

আরও পড়ুন