আন্তর্জাতিক, এশিয়া

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (৯ মার্চ) এক বার্তায় অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় পুতিন জানান, রাশিয়া ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

 

ক্রেমলিনের অফিশিয়াল ওয়েবসাইটের বরাত দিয়ে জানানো হয়, পুতিন তার বার্তায় বলেন, এমন এক সময়ে ইরান সশস্ত্র আগ্রাসনের সম্মুখীন, যখন এ পদে আপনার দায়িত্ব পালনে নিঃসন্দেহে চরম সাহস এবং নিষ্ঠার প্রয়োজন হবে। আমি আত্মবিশ্বাসী, আপনি অত্যন্ত সম্মানের সাথে আপনার পিতার আদর্শকে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন এ পরীক্ষার মুখে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন।

 

একইসাথে তেহরানের প্রতি মস্কোর অকুণ্ঠ সমর্থন ও ইরানি বন্ধুদের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করে পুতিন বলেন, রাশিয়া সবসময় ইরানের পাশে ছিল এবং ভবিষ্যতেও একটি নির্ভরযোগ্য মিত্র হিসেবেই থাকবে।

 

উল্লেখ্য, সোমবার ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, আলী খামেনির পুত্র মোজতাবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

 

তথ্যসূত্র: সিএনএন

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন