আন্তর্জাতিক, এশিয়া

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হিজবুল্লাহর অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

সোমবার (৯ মার্চ) এক বিবৃতিতে হিজবুল্লাহ ইরানের বিশেষজ্ঞ পরিষদের ভূয়সী প্রশংসা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অব্যাহত চাপ ও চলমান উত্তেজনার মাঝেও দ্রুততম সময়ের মধ্যে নতুন নেতা নির্বাচনের এ পদক্ষেপকে তারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে।

 

বিবৃতিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, মোজতবা খামেনির এ নিয়োগ ইরানের শত্রুদের চরমভাবে হতাশ ও বিভ্রান্ত করেছে। তাদের দাবি, এ দ্রুত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে যে তারা কোনো ধরনের হুমকিতে ভীত নয়। 

 

হিজবুল্লাহ তাদের বিবৃতিতে আরও যুক্ত করে, আমরা হিজবুল্লাহর পক্ষ থেকে এই বিশেষ উপলক্ষে আমাদের উষ্ণ অভিনন্দন ও আশীর্বাদ জানাচ্ছি। আমরা এই আশীর্বাদপূর্ণ নেতৃত্বের প্রতি আনুগত্য এবং আমাদের অবিচলতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন