আন্তর্জাতিক, আমেরিকা

ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন ইরানের পরবর্তী নেতা নির্বাচনে ব্যক্তিগতভাবে তাঁকে যুক্ত থাকতে হবে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি মার্কিন সম্পৃক্ততা ছাড়া উত্তরসূরি নির্বাচনের চেষ্টা করে তাহলে তেহরান ‘সময় অপচয়’ করবে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, এটা তিনি মেনে নেবেন না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘খামেনির ছেলে দুর্বল। নির্বাচন (ইরানের পরবর্তী নেতা) প্রক্রিয়ায় আমাকে জড়িত থাকতে হবে।’

 

ট্রাম্প বলেন, তিনি এমন কোনো নতুন ইরানি নেতাকে মানবেন না যিনি আগের নেতৃত্বের নীতিগুলো অনুসরণ করবেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এটি করলে আগামীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় সংঘাতের ঝুঁকি তৈরি হবে। তিনি আরও বলেন, খামেনির ছেলে আমার কাছে অগ্রহণযোগ্য। আমরা এমন কাউকে চাই যে ইরানে সমৃদ্ধি এবং শান্তি আনবেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন