আন্তর্জাতিক

ইরানের পরমাণু স্থাপনায় হামলা ইসরায়েলের ‘চরম’ ভুল: আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়েছেন, এই ধরনের অপরাধের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। শুক্রবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ওইদিন ইসরায়েলি বাহিনী ইরানের একটি ইউরেনিয়াম উৎপাদনকেন্দ্র এবং একটি ভারী পানির চুল্লিসহ বেশ কিছু পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার পাশাপাশি ইসফাহানের দুটি ইস্পাত কারখানাও আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি। আরাগচি তার পোস্টে উল্লেখ করেন যে, ইসরায়েল এই হামলা যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে চালানোর দাবি করলেও তা ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের দেওয়া বর্ধিত সময়সীমার পরিপন্থী। 

 

এমন এক সময়ে এই হামলাগুলো সংঘটিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান হরমুজ প্রণালি খুলে দিলে দেশটির জ্বালানি খাতে হামলা কিছুটা পিছিয়ে দেবে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে আছে।

 

সূত্র: সিএনএন

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন