আন্তর্জাতিক, এশিয়া

ইরানের পাশে থাকার জন্য ইরাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি সপ্তাহের শুরুতে ইরাকি আধাসামরিক বাহিনীর একটি গাড়িবহর ইরানে পৌঁছানোর পর ইরাকের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শনিবার (২৮ মার্চ) ও রবিবার (২৯ মার্চ) ইরানি ও ইরাকি গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, ইরান-সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর যোদ্ধাদের একটি গাড়িবহর সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশ করছে। ইরানি সংবাদমাধ্যমগুলো এ উদ্যোগকে ইরাকের জনগণের পাঠানো প্রথম মানবিক সহায়তা কনভয় হিসেবে বর্ণনা করেছে।

 

এ সহায়তার প্রশংসা করে এক্সে (সাবেক টুইটার) প্রেসিডেন্ট পেজেশকিয়ান লিখেছেন, এ অন্যায় যুদ্ধে ইরাকের মুসলিম জনগণ সাহসিকতার সাথে ইরানের পাশে দাঁড়িয়েছে; তাদের এ অবস্থান কোনো ভৌগোলিক বাধ্যবাধকতার কারণে নয়, বরং ইতিহাস, পরিচয় এবং অভিন্ন ধর্মীয় মূল্যবোধের কারণে। তিনি আরও যোগ করেন, আমি ইরাকের জনগণ, কর্মকর্তা এবং যোদ্ধাদের সাথে আন্তরিকভাবে করমর্দন করছি। 

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন