আন্তর্জাতিক, এশিয়া

ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির প্রেসিডেন্ট কার্যালয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি ভবনে ভয়াবহ বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক জরুরি বিবৃতিতে এই অভিযানের কথা নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল লক্ষ্য করে বিপুল পরিমাণ গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে।

 

আইডিএফ-এর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, এ হামলায় কেবল প্রশাসনিক ভবনই নয়, বরং ইরানের একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং দেশটির শাসন ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিশেষ করে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে কম্পাউন্ডটি ব্যবহার করতেন, সেটিও এই হামলার প্রধান লক্ষ্য ছিল। 

 

তথ্যসূত্র: বিবিসি বাংলা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন