আন্তর্জাতিক

ইরানের বন্দরে মার্কিন অবরোধ সব দেশের জাহাজের জন্য প্রযোজ্য: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ সব দেশের জাহাজের জন্যই সমভাবে প্রযোজ্য।

সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের উপকূলীয় এলাকা বা বন্দরগুলোতে প্রবেশকারী বা সেখান থেকে ছেড়ে যাওয়া সব দেশের নৌযানের ওপরই এই অবরোধ নিরপেক্ষভাবে কার্যকর করা হচ্ছে। তারা জানিয়েছে, ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে এই অবরোধ কার্যকর করার কাজে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারগুলোও যুক্ত রয়েছে। 

 

সেন্টকম তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে, একটি সাধারণ ডেস্ট্রয়ারে ৩০০ জনেরও বেশি নাবিক নিয়োজিত থাকেন, যারা সাগরে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয় ধরনের নৌ অভিযান পরিচালনায় উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন