আন্তর্জাতিক

ইরানের বন্দর আব্বাসে রেডিও স্টেশনে মার্কিন-ইসরায়েলি হামলা: নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে একটি রেডিও স্টেশনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় একজন নিহত হয়েছেন। এই হামলার বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

তেহরান টাইমস পত্রিকার বরাতে জানা গেছে, আক্রান্ত স্টেশনটির পরিচালক নিশ্চিত করেছেন যে ধ্বংস হওয়া ১০০ কিলোওয়াট (kW) এএম (AM) ট্রান্সমিটারটি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র (IRIB) পার্সিয়ান গালফ সেন্টারের মালিকানাধীন।

 

স্টেশনের পরিচালক এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, গণমাধ্যম এবং এর কর্মীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

উল্লেখ্য যে, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, সাংবাদিক এবং সংবাদমাধ্যমের সরঞ্জামসমূহকে ‘বেসামরিক বস্তু’ হিসেবে গণ্য করা হয়। এমনকি যদি কোনো সংবাদমাধ্যম প্রচারণামূলক কাজেও ব্যবহৃত হয়, তবুও সেটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন