আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে পা কেটে দেয়া হবে: জোলফাকারি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাতৃভূমির ওপর কোনো ধরনের আগ্রাসন চালানো হলে হামলাকারীদের পা কেটে দেওয়ার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি এক বিবৃতিতে এই কড়া বার্তা দেন।

বিবৃতিতে এই সেনা কর্মকর্তা জানান, ইরানে হামলা চালিয়ে শত্রুরা বড় ধরনের ভুল করেছে এবং তারা এখন দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার যে চেষ্টা করছে, তা কোনোভাবেই সফল হবে না। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই পদক্ষেপকে ‘কৌশলগত ভুল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এই ভুলের কারণে তারা চরম অপমান ও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।

 

ইব্রাহিম জোলফাকারি উল্লেখ করেন, ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে শত্রুপক্ষ অপপ্রচার চালাচ্ছে এবং নারী ও শিশুসহ সাধারণ নাগরিকদের হত্যার মাধ্যমে ইরানি জাতিকে নতি স্বীকার করাতে চাইছে। তবে ইতিহাস সাক্ষ্য দেয়, ইরান কখনোই কোনো শত্রুর সামনে মাথা নত করেনি।

 

শত্রুরা এবং তাদের মিত্ররা বর্তমানে বন্ধ থাকা হরমুজ প্রণালি পুনরায় চালুর যে চেষ্টা চালাচ্ছে, তা কখনোই বাস্তব রূপ পাবে না বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন। এই আকাঙ্ক্ষা তাদের চিরকাল অপূর্ণই থেকে যাবে এবং এটি তারা কবরে নিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। সবশেষে তিনি পুনরায় সতর্ক করে বলেন, ইরানি জাতি ও সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসীর পা কেটে ফেলবে এবং হামলাকারীদের চরম লাঞ্ছনা ও অপদস্থতার শিকার হতে হবে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন