ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় 'ইউরোপের যোগসাজশ'-এর তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের বামপন্থী দল 'লা ফ্রান্স ইনসুমিস'-এর শীর্ষ নেতা জ্যঁ-লুক মেলাঁশঁ। এই হামলার কারণেই একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলাঁশঁ বলেন, ইরানকে ধ্বংস করার বিষয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর নগ্ন হুমকি কেবল ইউরোপের যোগসাজশের কারণেই সম্ভব হচ্ছে। বিশ্বশান্তি এখন ট্রাম্প ও নেতানিয়াহুর উপনিবেশবাদের স্বার্থে পর্যবসিত হয়েছে।
২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এই রাজনীতিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা ভোটের মাধ্যমে এই অপরাধীদের সাথে ফ্রান্সের জোটবদ্ধতা"র অবসান ঘটান এবং শিকল ভেঙে ফেলেন।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি