যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম 'দ্য টেলিগ্রাফ' এবং 'গ্লুচেস্টারশায়ার লাইভ' জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র এই ঘাঁটিটি ব্যবহার করছিল।
'দ্য টেলিগ্রাফ'-এর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২৬ এপ্রিল) ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবার বেশ কয়েকটি দল মোতায়েন করা হয়। তবে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া, যুক্তরাজ্যের রাজকীয় বিমানবাহিনীর (আরএএফ) কোনো উড়োজাহাজেরও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে, এই অগ্নিকাণ্ডে মার্কিন বিমানবাহিনীর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
সূত্র: ডন
ডিবিসি/কেএলডি