আন্তর্জাতিক, আমেরিকা

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটনের সমস্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানের উপর আক্রমণ অব্যাহত থাকবে। এ সময়ে তিনি তিন আমেরিকান সৈন্যের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

সোমবার (২ মার্চ) আল জাজিরা সংবাদ মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে যে তারা ইসরায়েলের সাথে যৌথ হামলার একদিন পর ইরানের অভ্যন্তরে ১০০০ টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ৪০ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।
 

এদিকে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

 

সোমবার (২ মার্চ) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেছেন, এটি চার সপ্তাহের একটি প্রক্রিয়া ছিল। আমরা ভেবেছিলাম চার সপ্তাহেরও বেশি সময় লাগবে। কিন্তু নাহ। যত শক্তিশালীই হোক না কেন, এটি (যুক্তরাষ্ট্র) বৃহৎ দেশ, চার সপ্তাহ বা তারও অনেক কম সময় লাগবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন