রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা 'রোসাটম' ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তাদের প্রথম ছয়জন কর্মীকে আবারও ফেরত পাঠাচ্ছে।
রোসাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলেক্সি লিখাচেভ-এর বরাতে এই তথ্য জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি।
জানা গেছে, রোসাটম বর্তমানে ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে নতুন দুটি ইউনিট নির্মাণের কাজ করছে। তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর নিরাপত্তার স্বার্থে সেখান থেকে নিজেদের শত শত কর্মীকে সরিয়ে নিয়েছিল রুশ এই সংস্থাটি।
তবে পরিস্থিতি পর্যবেক্ষণের পর এখন পুনরায় কর্মীদের সেখানে পাঠানোর প্রক্রিয়া শুরু করল রোসাটম।
ডিবিসি/এসএস