দাবি ইরানের

ইরানের মিসাইল কারখানার হদিস পেতে পুরোপুরি ব্যর্থ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর অবস্থান শনাক্ত করতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্রমাগত ও জোরদার হামলা সত্ত্বেও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার অবিরতভাবে বাড়িয়ে চলেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি-এর প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেকারচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রতিটি পর্যায়ে, এমনকি সমঝোতা স্মারক কার্যকর থাকার সময়েও সামরিক বাহিনী নিরবচ্ছিন্নভাবে ক্ষেপণাস্ত্র ও অ্যাটাক ড্রোন তৈরি করেছে।

 

শেকারচি বলেন, আমাদের মজুত বা ভাণ্ডার পুনরায় পূরণের পাশাপাশি উৎপাদনের পরপরই ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি অপারেশনাল বা আভিযানিক কাজে ব্যবহার করা হচ্ছে।

 

তিনি আরও জানান, ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালানো সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনার অবস্থান খুঁজে বের করতে পারেনি।

 

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন যা ধারণা করেছিল ইরান তার চেয়ে অনেক বেশি মার্কিন হামলা অত্যন্ত সফলভাবে সামাল দিতে সক্ষম হয়েছে। গত মে মাসে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের এক মূল্যায়নে জানায়, যুদ্ধ শুরু হওয়ার আগে তেহরানের কাছে যে পরিমাণ ক্ষেপণাস্ত্রের মজুত ছিল, তার ৭০ শতাংশই তারা এখনও ধরে রাখতে পেরেছে।

 

সামরিক বিশেষজ্ঞদের মতে, ইরানের তৈরি অস্ত্র বিশেষ করে ড্রোনগুলো উৎপাদনে খরচ অত্যন্ত কম। কিন্তু মার্কিন বাহিনীকে এসব সস্তা ড্রোন আকাশেই ধ্বংস বা আটকাতে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন