আন্তর্জাতিক

ইরানের মেয়েদের স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ১০৮

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মিনাব শহরের ওই বালিকা বিদ্যালয়ে হামলাটি চালানো হয়। হামলার সময় স্কুলটিতে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। মিনাবের প্রসিকিউশন দপ্তর ইতোমধ্যে ১০৮ জন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।


ইরানের 'মিজান নিউজ এজেন্সি'র প্রদান করা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা প্রতিবেদনটি প্রকাশ করেছে। হামলার ভয়াবহতা এবং আহতদের অবস্থা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন যে, নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।

 

সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন