আন্তর্জাতিক

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের দক্ষিণাঞ্চলে রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। শুক্রবার (৫ জুন) এই হামলার কথা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, হরমুজের দিকে ধেয়ে আসা ইরানের চারটি ড্রোন ভূপাতিত করেছে তারা। ড্রোনগুলো ওই অঞ্চলে চলাচলকারী সামুদ্রিক নৌযানগুলোর জন্য হুমকি হয়ে উঠেছিল। ভবিষ্যতে এমন হামলা ঠেকাতেই গোরুক ও কাশেম আইল্যান্ডে অবস্থিত ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় আক্রমণ চালানো হয়।

 

প্রসঙ্গত, পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সহিংসতার স্থায়ী অবসানে এখন পর্যন্ত কোনো আলোচনার চেষ্টা সফল হয়নি। দুই দেশই শান্তির জন্য দফায় দফায় প্রস্তাব ও পাল্টা প্রস্তাব দিয়ে এলেও নেতাদের পক্ষ থেকে বারবার ইঙ্গিত দেওয়া হয়েছে যে, প্রয়োজন হলে একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালাতে তারা প্রস্তুত। ফলশ্রুতিতে, যুদ্ধবিরতি ঘোষণা হওয়া সত্ত্বেও দুই পক্ষের মধ্যে প্রায়ই এ ধরনের সংঘাতের ঘটনা ঘটছে।


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন