ইরানের লারাক দ্বীপে মার্কিন বাহিনীর চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থার বরাতে জানা গেছে, হামলায় গুরুতর আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর নিহতের এই সংখ্যা বৃদ্ধি পায়।
লারাক দ্বীপে এই হামলার তাৎক্ষণিক জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসি জর্ডানে অবস্থিত কিং হুসেইন এবং আল আজরাক বিমানঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে মার্কিন সামরিক বাহিনী অবস্থান করছিল।
ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, তাদের এই হামলায় মার্কিন ঘাঁটি দুটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন