ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়াও লেবানন প্রসঙ্গে তিনি বলেছেন, যতদিন প্রয়োজন হবে ততদিন লেবাননে ইসরায়েলি সেনা মোতায়েন রাখা হবে।
ইসরায়েলি গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু দাবি করেন, ইরান সরকার বড় ধরনের ধাক্কা খেয়েছে। তিনি জানান, আমাদের নীতি একেবারেই স্পষ্ট, আর তা হলো কোনো চুক্তি থাকুক বা না থাকুক, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।
যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ এসে হাজির হচ্ছে, বলেন নেতানিয়া।
এ সময় পুরোনো একটি দাবির পুনরাবৃত্তি করে তিনি বলেন, ইসরায়েল যদি সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নিত, তবে এতদিনে ইরানের হাতে ঠিকই পারমাণবিক অস্ত্র চলে আসত।
ডিবিসি/এসএস