গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত উদ্বোধনী 'অ্যালায়েন্স ফর ইউরোপ-গালফ জিওপলিটিক্স অ্যান্ড ইনভেস্টমেন্টস সামিট'-এর সাইডলাইনে কুয়েতের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাবাহ আল-সালেম আল সাবাহর সাথে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি। বৈঠকে তিনি বলেন, ইরানের সাথে দীর্ঘস্থায়ী শান্তির জন্য মূল কারণগুলোর সমাধান জরুরি হয়ে দাঁড়িয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি এবং উত্তেজনা হ্রাসের লক্ষ্যে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।
বৈঠকে কাতারের শীর্ষ কূটনীতিক চলমান মধ্যস্থতার প্রচেষ্টায় সব পক্ষকে ইতিবাচক সাড়া দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, এই ইতিবাচক সাড়াই শান্তিপূর্ণ উপায় ও সংলাপের মাধ্যমে সংকটের মূল কারণগুলো সমাধানের পথ সুগম করবে, যা একটি টেকসই চুক্তির দিকে নিয়ে যাবে এবং নতুন করে উত্তেজনা বৃদ্ধি রোধ করবে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/আরএসএল