ইরানের সাথে যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত আইনপ্রণেতাদের উদ্দেশ্যে তিনি জানান, 'ওয়াশিংটন ইরানের সাথে এই যুদ্ধের খুব দ্রুত অবসান ঘটাতে যাচ্ছে।'
অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়; তারা এতে ক্লান্ত।’ তিনি আরও বলেন, ‘তাদের মাথায় পারমাণবিক অস্ত্রের বিষয়টি রয়েছে, তবে আমরা তাদের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা দারুণ একটি কাজ করেছি। আমার মনে হয়, আমরা খুব দ্রুত এর সমাপ্তি টানতে যাচ্ছি। তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না এবং আশা করছি, আমরা খুব সুন্দরভাবেই বিষয়টি সম্পন্ন করব।’
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ করতে মঙ্গলবার রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট একটি 'ওয়ার পাওয়ারস রেজোলিউশন' বা যুদ্ধ ক্ষমতা প্রস্তাব এগিয়ে নেয়ার পক্ষে ভোট দিয়েছে।
ডিবিসি/আরএসএল