আন্তর্জাতিক

ইরানের হামলায় মধ্য ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ বিভ্রাট, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্য ইসরায়েলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন আহত হয়েছেন। এই হামলার জেরে ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটসহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম 'ওয়ালা'-এর প্রতিবেদন অনুযায়ী, তেল আবিবের নিকটবর্তী বনেই ব্রাক শহরে ভেঙে পড়া কাঁচের টুকরোর আঘাতে একজন আহত হয়েছেন। মাঝপথে আকাশেই ধ্বংস করা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর টুকরো অন্তত ১৭টি ভিন্ন স্থানে আছড়ে পড়েছে। রোশ হায়িন শহরের একটি আবাসিক এলাকায় এসব ধ্বংসাবশেষের আঘাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং ওই এলাকার বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া একটি কিন্ডারগার্টেনের কাছেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে সংস্থাটি জানিয়েছে।

 

অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যম 'ওয়াইনেট নিউজ' জানিয়েছে যে, এই হামলায় গিভাতাইম এবং তেল আবিবের বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রামাত গান এলাকায় একটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে এবং বনেই ব্রাক এলাকায় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যাওয়ার ঘটনাও ঘটেছে।

 

মধ্য ইসরায়েলের এই ভয়াবহ পরিস্থিতির আগেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলেও হামলা চালিয়েছিল ইরান। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণের নেগেভ এলাকার একটি শিল্পাঞ্চলে ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন