আন্তর্জাতিক

ইরানের হামলায় মার্কিন বাহিনীর ৬৫০ জন হতাহত: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের ওপর চালানো বিভিন্ন আগ্রাসনের পাল্টায় শুরু হওয়া 'ট্রু প্রমিজ ৪' অভিযানের প্রথম দুই দিনেই ব্যাপক সাফল্যের দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। তাদের দাবি অনুযায়ী, ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৬৫০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি-র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েইনি জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।


বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 'ফিফথ ফ্লিট'-এর সদর দপ্তরে বারবার হামলা চালিয়েছে ইরান। নায়েইনি জানান, একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় হামলায় ১৬০ জন মার্কিন কর্মী হতাহত হয়েছেন। এছাড়া মার্কিন নৌবাহিনীর 'MST' নামক একটি কমব্যাট সাপোর্ট জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


ইরানের চাবাহার উপকূল থেকে ২৫০-৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত বিমানবাহী রণতরি 'ইউএসএস আব্রাহাম লিঙ্কন' লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আইআরজিসি-র দাবি, এই হামলার পর রণতরিটিকে ইরানি জলসীমা ছেড়ে ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে পালিয়ে যেতে দেখা গেছে।


জেনারেল নায়েইনি বলেন, যুদ্ধে ৬৫০ জন মার্কিন সেনা হতাহত হওয়ার বিষয়টি আমাদের গোয়েন্দা ও যুদ্ধক্ষেত্রের রিপোর্ট নিশ্চিত করেছে। তবে মার্কিনীরা স্বভাবসুলভভাবেই এই ক্ষয়ক্ষতি অস্বীকার বা গোপন করার চেষ্টা করছে।


ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে চলমান বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর জবাব দিতেই এই 'অপারেশন ট্রু প্রমিজ ৪' শুরু করেছে তেহরান। আইআরজিসি-র মতে, এই অভিযানটি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে একটি বড় বার্তা।


সূত্র: তাসনিম


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন