ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে জনসমাবেশ নিষিদ্ধ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থল বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তার খাতিরে হাসপাতালের রোগীদের ভূগর্ভস্থ নিরাপদ বাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং ইরানি হামলা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছেন।
এদিকে, ইসরায়েলি পুলিশ সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত না করার আহ্বান জানিয়েছে, যাতে নিরাপত্তা ও জরুরি সেবার যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর