আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করছে তুরস্ক!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের হামলার ভয়ে নিরাপত্তা পদক্ষেপ হিসেবে সাইপ্রাসের উত্তরাঞ্চলে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা করছে তুরস্ক। কয়েক দিন আগে সাইপ্রাস দ্বীপ ইরানি ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার প্রেক্ষিতে শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, কেবল তুরস্কের স্বীকৃতি পাওয়া 'তুর্কি রিপাবলিক অব নর্দান সাইপ্রাস' (টিআরএনসি)-এর নিরাপত্তা নিশ্চিত করতে একটি পর্যায়ক্রমিক পরিকল্পনার অংশ হিসেবে উত্তর সাইপ্রাসে এই যুদ্ধবিমান মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

 

এদিকে, শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কট নিয়ে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

 

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইরানের বিষয়ে আলোচনার পরিবেশ তৈরির জন্য আরও কাজ করার সুযোগ রয়েছে বলে এরদোয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। তিনি স্টারমারকে নিশ্চিত করেছেন যে, এ বিষয়ে তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, এরদোয়ান স্টারমারকে জানিয়েছেন যে আঙ্কারা ইরানের ওপর হামলার পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দীর্ঘমেয়াদী সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার মারাত্মক ক্ষতি করতে পারে।
 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন