আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েল ব্যাংক বন্ধের ঘোষনা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বেশ কিছু পশ্চিমা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের শাখা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত চলতি সপ্তাহের জন্য এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বৃহস্পতিবার (১২ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বখ্যাত এইচএসবিসি ব্যাংক কাতারের রাজধানী দোহায় তাদের কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সিটিব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড সংযুক্ত আরব আমিরাতে তাদের অফিসগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। মূলত দুই দিন আগে ইরানের একটি ব্যাংকে যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের পক্ষ থেকে হামলা চালানোর পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

উক্ত হামলার প্রতিক্রিয়ায় ইরান কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট যেকোনো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে হামলা চালানোর অধিকার তাদের রয়েছে। তেহরানের এই হুমকির প্রেক্ষাপটে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করেই পশ্চিমা প্রতিষ্ঠানগুলো মধ্যপ্রাচ্যে তাদের ব্যবসায়িক কার্যক্রম সীমিত করার এই জরুরি পদক্ষেপ নিয়েছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন