আন্তর্জাতিক

ইরানের হামলায় উপসাগরীয় দেশগুলোতে বাজছে সতর্ক সাইরেন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানজুড়ে মার্কিন সামরিক হামলার পরপরই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এর মধ্যে বাহরাইন, জর্ডান এবং কুয়েতের পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং উন্মুক্ত স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছে। এদিকে এই সতর্কবার্তার পরপরই এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী দাবি করে, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। ইরানের দাবি অনুযায়ী, ওই ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক ড্রোনের রক্ষণাবেক্ষণ স্থাপনা এবং কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার তাদের এই হামলার মূল লক্ষ্যবস্তু ছিল।

 

অন্যদিকে, জর্ডানেও বেজে উঠেছে সতর্কতামূলক সাইরেন। সেখানে ইরানের সামরিক বাহিনীর দাবি, তারা জর্ডানের বিভিন্ন জ্বালানি ডিপো এবং গোলাবারুদ মজুত রাখার স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

 

এরই মধ্যে কুয়েতেও কিছুক্ষণ আগে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা শত্রুর হামলা প্রতিহত করতে কাজ করছে। এ সময় যেকোনো ধরনের বিকট শব্দ শুনে জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর নিক্ষিপ্ত প্রজেক্টাইল (ড্রোন বা ক্ষেপণাস্ত্র) ধ্বংস করার কারণেই এমন বিকট শব্দ হতে পারে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন