আন্তর্জাতিক

ইরানের ৩ সামরিক বাহিনীর শীর্ষ ছয় পদে বড় রদবদল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সর্বোচ্চ নেতা এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর গুরুত্বপূর্ণ সামরিক পদে বড় ধরনের পরিবর্তন এনেছেন মোজতবা হোসেইনি খামেনি। দেশটির সশস্ত্র বাহিনী, বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং বাসিজ মিলিশিয়া বাহিনীতে শীর্ষ পর্যায়ে ছয়জন নতুন জ্যেষ্ঠ কমান্ডারকে নিয়োগ দেওয়া হয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

 

ঘোষিত নিয়োগ অনুযায়ী, মেজর জেনারেল আলী আবদোল্লাহিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ বা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার ডেপুটি বা উপপ্রধানের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল কুমার্স হায়দারি। এছাড়া আহমেদ ওয়াহিদীকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান বা কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার ডেপুটি হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তফা ইজাদি।

 

আইআরজিসির নৌবাহিনীর নতুন কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আলী ওজমায়ে। অন্যদিকে, দেশটির আধাসামরিক স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হোসেইন তায়েবকে।

 

সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে ইরানের শীর্ষ নেতৃত্বে এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন