আন্তর্জাতিক

ইরানে আটক দ্বিতীয় জাপানি নাগরিকের মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার জাপানি বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে, গত জানুয়ারিতে ইরানে আটক হওয়া দ্বিতীয় জাপানি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

কিয়োডোর প্রতিবেদন অনুযায়ী, মুক্তিপ্রাপ্ত ওই ব্যক্তি জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে (NHK)-এর তেহরান ব্যুরো চিফ বলে ধারণা করা হচ্ছে। এর আগে, গত মার্চের মাঝামাঝি সময়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি ঘোষণা করেছিলেন যে, গত জুন মাসে ইরানে আটক হওয়া দুই জাপানি নাগরিকের মধ্যে একজনকে মুক্তি দেওয়া হয়েছে।

 

সেই সময়েই পররাষ্ট্রমন্ত্রী মোতেগি দ্বিতীয় বন্দীকে মুক্ত করার জন্য সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত ফেব্রুয়ারিতে রেডিও ফ্রি ইউরোপের এক প্রতিবেদনে জানানো হয়, সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে (NHK)-এর তেহরান ব্যুরো প্রধান শিনোসুকে কাওয়াশিমাকে ইরানে গ্রেপ্তার করে স্থানীয় একটি কারাগারে স্থানান্তর করা হয়।

 

সূত্র: আল-জাজিরা 

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন