আন্তর্জাতিক

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা, কড়া প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ ইরানের লারাক দ্বীপে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত জুলাই মাসের শেষের দিকের পর ইরানে এটিই প্রথম কোনো মার্কিন হামলা। রবিবার (৩০ আগস্ট) এই হামলার ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালিতে মাইন বহনকারী রকেট ছোড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ইরান। মূলত তাদের সেই উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

 

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে এই মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, এই হামলায় তাদের বেশ কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছেন।

 

এই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তারা স্পষ্ট জানিয়েছে, এই আগ্রাসী কর্মকাণ্ডের সমুচিত জবাব দেওয়া হবে এবং হামলাকারীকে অবশ্যই শাস্তি পেতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন