আন্তর্জাতিক

ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত সপ্তাহান্তে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা যুদ্ধে স্থায়ী সমাপ্তি আনতে ব্যর্থ হওয়ায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পুনরায় বিমান হামলা শুরু করার কথা বিবেচনা করছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত রোববার ট্রাম্প হরমুজ প্রণালীতে যে অবরোধের ঘোষণা দিয়েছেন, তার পাশাপাশি অন্যান্য পদক্ষেপের অংশ হিসেবে এই হামলার কথাও বিবেচনা করছেন তিনি।

 

সংবাদপত্রটিতে প্রকাশিত এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউস বিবিসিকে জানিয়েছে যে, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের বিকল্পই খোলা রাখা হয়েছে।

 

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, "প্রেসিডেন্ট ইতোমধ্যেই হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন, যার মাধ্যমে ইরানের চাঁদাবাজির অবসান ঘটছে। পাশাপাশি তিনি বিচক্ষণতার সাথে অন্যান্য সব বিকল্পও খোলা রেখেছেন। যারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এরপর কী করবেন তা তারা জানে, তারা নিছকই জল্পনা-কল্পনা করছে।"

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন