আন্তর্জাতিক, এশিয়া

ইরানে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ পাঠালো আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে ককেশাস অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই ইরানে বড় ধরনের মানবিক সহায়তা পাঠিয়েছে আজারবাইজান। আজারবাইজানের জরুরি অবস্থা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তারা টন টন খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ বোঝাই একটি চালান ইরানে পাঠিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত রবিবার (৮ মার্চ) আজারবাইজান ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে এক গুরুত্বপূর্ণ টেলিফোনিক কথোপকথন অনুষ্ঠিত হয়। সেই আলোচনার প্রেক্ষিতেই মানবিক কারণে এই সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেয় বাকু।

 

দীর্ঘদিন ধরেই প্রতিবেশী এ দুই দেশের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ ও কূটনৈতিক টানাপোড়েন বিদ্যমান। ইরান প্রায়শই অভিযোগ করে আসছে, আজারবাইজানের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ ইসরায়েল বাকুর ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা এবং সম্ভাব্য হামলার পরিকল্পনা করছে। 

 

এ নিয়ে উত্তেজনার মধ্যেই আজারবাইজানের পক্ষ থেকে এই সহায়তার পদক্ষেপকে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার একটি কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন