আন্তর্জাতিক

ইরানে প্রায় ৪০০ হামলা চালানোর দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে প্রায় ৪০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানায়, চলমান অভিযান শুরুর পর থেকে গত ২৪ ঘণ্টায় ইরানের দুই শতাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, এই বিমান হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র (লঞ্চার), আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশাল অস্ত্রভান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের ভাষ্যমতে, ধ্বংস হওয়া কিছু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র সরাসরি ইসরায়েলের দিকে হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছিল।

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো এসব অভিযান পরিচালনা করেছে। ইসরায়েলের দিকে দূরপাল্লার হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে আনাই ছিল এই অভিযানের প্রধান লক্ষ্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই অভিযানের খবর নিশ্চিত করেছে।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন