ইরানে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান এবং সেটির পাইলটদের সন্ধানে যাওয়া একটি মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, এক মার্কিন কর্মকর্তা ইরানে তাদের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি ইতোমধ্যেই স্বীকার করেছেন।
অন্যদিকে, ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর এর পাইলটদের খুঁজতে মার্কিন বাহিনীর একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় যায়। এ সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে সেই হেলিকপ্টারটিকেও ভূপাতিত করা হয়।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি