আন্তর্জাতিক

ইরানে ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের রাজধানী তেহরান ও এর আশপাশের এলাকায় ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রাথমিক তথ্যে জানানো হয়েছে, মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে।

 

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী এলাকায়, যা রাজধানী তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাজ শহর থেকে ৭৭ কিলোমিটার দূরে অবস্থিত। মূলত তেহরানের পূর্বাঞ্চলের পারদিস শহরের কাছে আঘাত হানা এই ভূমিকম্পের জেরে রাজধানীসহ এর আশপাশের বেশ কয়েকটি এলাকা এবং মাজান্দারান প্রদেশের নিকটবর্তী শহরগুলোতেও কম্পন অনুভূত হয়।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন