আন্তর্জাতিক, আমেরিকা

ইরানে মার্কিন হামলা 'অন্তহীন যুদ্ধে' রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সোমবার (২ মার্চ) পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানে চলমান মার্কিন সামরিক অভিযান কোনো দীর্ঘমেয়াদী বা 'অন্তহীন যুদ্ধে' রূপ নেবে না। তিনি এ অভিযানকে 'সুনির্দিষ্ট এবং অপ্রতিরোধ্য' হিসেবে বর্ণনা করেছেন।

পিট হেগসেথ আরও বলেন, মার্কিন বাহিনী অত্যন্ত সুচারুভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। চার মার্কিন সেনা নিহতের সংবাদ স্বীকার করে নিয়ে তিনি মন্তব্য করেন, এ ধরনের সামরিক অভিযানে ক্ষয়ক্ষতির ঝুঁকি অনস্বীকার্য।

 

তবে যুদ্ধের ময়দান থেকে আসা তথ্য অনুযায়ী, প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে। রেড ক্রিসেন্টের দেওয়া তথ্যমতে, গত শনিবার থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যে ৫৫৫ ছাড়িয়ে গেছে। 

 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিদ্যালয়ে ভয়াবহ হামলা চালানো হয়েছে, যাতে অন্তত ১৬৫ জন প্রাণ হারিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, যদিও পেন্টাগন এই অভিযানকে একটি সুনির্দিষ্ট সামরিক কৌশল হিসেবেই দেখছে।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন