ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজান জানিয়েছে, ভবনটির বহিরাবরণে ব্যবহৃত ক্ল্যাডিং বা প্রলেপটি অত্যন্ত দাহ্য প্রকৃতির ছিল। এর ফলেই আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ইরানের সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে। রয়টার্স ওই এলাকার স্যাটেলাইট ইমেজ এবং আর্কাইভ করা ছবির সাথে ভবনের অবস্থান, রাস্তার বিন্যাস ও বৈদ্যুতিক খুঁটি মিলিয়ে ভিডিওটির সত্যতা যাচাই করেছে।
এই অগ্নিকাণ্ডের ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে পড়েছে। গত সোমবার দুই পক্ষের মধ্যে গোলাগুলি বিনিময়ের পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এসএফএল