আন্তর্জাতিক, অন্যান্য

ইরানে সম্ভাব্য সামরিক অভিযান ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-খামেনি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থা নিরসন না হলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযান শেষ পর্যন্ত আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে কি না, তা ‘সময়ই বলে দেবে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এমন হুঁশিয়ারির জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন।

 

এর আগে রবিবার, মার্কিন হুমকিকে ‘নতুন কিছু নয়’ বলে উড়িয়ে দিয়ে খামেনি সতর্ক করেন যে, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে এবার তা কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। খামেনির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প জানান, বর্তমান পরিস্থিতিতে ইরানের নেতার কাছ থেকে এমন বক্তব্যই প্রত্যাশিত। তবে তিনি এখনো আশাবাদী যে, শেষ পর্যন্ত তেহরানের সঙ্গে ওয়াশিংটনের একটি সমঝোতা হবে।

 

এদিকে, যুক্তরাষ্ট্রের কাছে থাকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ ইরানের খুব কাছেই অবস্থান করছে উল্লেখ করে ট্রাম্প সতর্ক করেন, চুক্তি না হলে সামরিক হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। উল্লেখ্য, গত জুনে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর থেকেই দুই দেশের উত্তেজনা তুঙ্গে।

 

তবে পাল্টাপাল্টি হুমকির মধ্যেও আলোচনার পথ খুঁজছে দুই দেশ। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও আলোচনার একটি কাঠামো তৈরির কাজ এগিয়ে চলছে।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন