আন্তর্জাতিক, ইউরোপ

ইরানে হামলার বিরোধী আঙ্কারা, ফোনালাপে পুতিনকে জানালেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, ইরানে কোনো ধরনের হামলা আঙ্কারা সমর্থন করে না। একইসঙ্গে আঞ্চলিক দেশগুলোর ওপর ইরানের পাল্টা পদক্ষেপের বিষয়টিও তারা অনুমোদন করে না।

তুরস্কের কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, এই ফোনালাপে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের বিষয়ে এরদোয়ান জানান, পরিস্থিতি যাতে আরও নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য সব পক্ষের সঙ্গে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

 

ফোনালাপ চলাকালে এরদোয়ান সতর্ক করে বলেন, কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান সংঘাত যেন কোনোভাবেই রাশিয়া-ইউক্রেন সংকটে নতুন কোনো উত্তেজনার বা ফ্রন্টের সৃষ্টি না করে।

 

এছাড়া সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট। সেখানে স্থিতিশীলতা জোরদার করার প্রতিটি পদক্ষেপ তুরস্ক ও রাশিয়ার অভিন্ন স্বার্থ রক্ষা করে উল্লেখ করে তিনি বলেন, সিরিয়ায় ইতোমধ্যে অর্জিত সাফল্যগুলোকে কোনোভাবেই ঝুঁকিতে ফেলা উচিত হবে না।

 

আলাপকালে ইসরায়েল প্রসঙ্গও গুরুত্বের সাথে উঠে আসে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি সরকারকে তাদের আগ্রাসী নীতি থেকে অবশ্যই সরে আসতে হবে বলে মন্তব্য করেন এরদোয়ান। একইসঙ্গে জেরুজালেমের ঐতিহাসিক মর্যাদাকে ক্ষুণ্ন করে এমন কোনো পদক্ষেপ আঙ্কারা মেনে নেবে না বলেও তিনি দৃঢ়ভাবে জানিয়ে দেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন