আন্তর্জাতিক

ইরানে হামলায় ঘাঁটি ব্যবহার করতে না দেয়ায় স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৪ঠা মার্চ ২০২৬ ০৮:৪৪:০৬ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানে হামলার উদ্দেশ্যে মার্কিন সামরিক বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। এর জেরে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি একই ধরনের অবস্থান নেওয়ার কারণে যুক্তরাজ্যেরও কঠোর সমালোচনা করেছেন তিনি।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে এক বৈঠক চলাকালে সাংবাদিকদের কাছে ট্রাম্প স্পেনের এমন আচরণকে অত্যন্ত ভয়াবহ বলে আখ্যায়িত করেন। তিনি জানান, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ইতোমধ্যে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। স্পেনের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করতে যাচ্ছে এবং দেশটির সঙ্গে আর কোনো ধরনের সম্পর্ক রাখতে তারা ইচ্ছুক নয়।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন